প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দ্বারা রাতভর পরিচালিত বিমান হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এই হামলায় আহত হয়েছে ৩৩ জনেরও বেশি মানুষ। শনিবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, শনিবার সকালে ইয়েমেনের তায়েজ গভর্নরেটে সৌদির যুদ্ধবিমানগুলো একটি ঘনবসতিপূর্ণ ‘বেসামরিক বসতবাড়ি’ লক্ষ্য করে হামলা চালায়। এতে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এর আগে ধামার প্রদেশে পরিচালিত পৃথক বিমান হামলায় ৩ শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
হুতি কর্তৃপক্ষের অভিযোগ, সৌদি সামরিক জোট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করে এই হামলাগুলো চালিয়েছে। হুতিদের দাবি অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সৌদি বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১১৫ জন নিহত এবং ৩০৫ জন আহত হয়েছে।
অন্যদিকে, শনিবার সকালে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, তাদের প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের পাঠানো অন্তত ৪টি বিস্ফোরকবাহী ড্রোন আকাশেই ধ্বংস করেছে। তিনি নিশ্চিত করেন, এর মধ্যে একটি ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে রওনা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন