প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেট্রোরেল যাত্রীদের জন্য একটি বড় সুখবর আসছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রাতে ভিড় কমাতে এবং যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেলের রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আগামী মাস থেকেই ট্রেনের চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পাবে।
বুধবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, রাতের জন্য দুইটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেনের সংখ্যা বাড়ালে দুই ট্রেনের বিরতিও কমে যাবে।
এদিকে, সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তারা রাত ১১টা পর্যন্ত শেষ ট্রেন চালানোর লক্ষ্য নিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। বর্তমানে অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে এবং তাদের প্রশিক্ষণ ২৬ আগস্ট পর্যন্ত চলবে। এরপর তারা ট্রেন চালানো শুরু করবেন। রাতে সময় বাড়ানোর জন্য রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতি কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে।
গত ৭ জুন থেকে রাতের মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। কিন্তু যাত্রী সংখ্যা ১০ হাজারের মতো বেড়ে যাওয়ায় এখনও প্রচুর ভিড় হচ্ছে। এই কারণে যাত্রার সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন