প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান, যা টরন্টো-ঢাকা রুটে চলাচল করে।
গত শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময়, ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজি ৩০৬ ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী রয়েছে। এই ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয় যে, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং এর মেরামতের প্রয়োজনীয়তা রয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট বিজি ৩০৬ (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটির জন্য একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে, উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায়, বিজি ৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। রোমে অবস্থানরত বিজি ৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, বিজি ৩০৫ এর নতুন প্রস্থানের সময় ৮ আগস্ট দুপুর ১টায় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এছাড়া, বিজি ৩০৬ এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারেন।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও যাত্রীদের অসুবিধার জন্য বিমানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন