প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান।
একদিনের সফরে এসে তিনি বিভিন্ন সরকারি আয়োজনে অংশগ্রহণ করবেন এবং সাংগঠনিক সভা করবেন। কীর্তনখোলা তীরে জনপদে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। এদিকে, দলের নেতাকর্মীরাও তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
এ উদ্দেশ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভাটি বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর বরিশালের সফর নিরাপদ এবং নির্বিঘ্ন করতে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে সম্মতি দিয়ে মাঠপর্যায়ে নিয়োজিতদের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন। আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন।
পথিমধ্যে তিনি গৌরনদীর বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিবেন এবং শহরের ত্রিশ গোডাউনে গাছ লাগানোর সিডিউল রয়েছে। দুপুরে সার্কিট হাউজে বিরতির পর বিকেল তিনটায় তিনি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর সন্ধ্যার দিকে তিনি ফের ঢাকার উদ্দেশে রওনা হয়ে যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বরিশালে আসা কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বরিশালবাসীর মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে এবং নাগরিক সমাজে প্রত্যাশার কথাও শোনা যাচ্ছে।
বিশেষ করে বরিশাল-ঢাকা মহাসড়ক ছয় লেনে রূপান্তর, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) বাস্তবায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিগুলো সামনে এসেছে।
নাগরিক সমাজের এই দাবিকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ইতিবাচক হিসেবে দেখছেন। উভয় নেতা জানিয়েছেন, নেতাকে স্বাগত জানাতে তাদের সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে তিনি হয়তো গোটা দক্ষিণাঞ্চল উন্নয়নের রূপরেখা দিয়ে যেতে পারেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি চলছে। সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর এই সফর বরিশালবাসীর জন্য আর্শিবাদ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন