প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় না জড়িয়ে শহীদদের অর্জন সমুন্নত রাখার জন্য সকলকে বালখিল্যতা পরিহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এটি শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, এক দল লোক কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত রয়েছে। শহীদদের অর্জন সমুন্নত রাখতে রাজনীতিতে বালখিল্যতা পরিহার করা প্রয়োজন।
‘যদি কেউ মনে করেন এখান থেকেই শুরু করবেন, আগের সব মুছে ফেলবেন, তাহলে বাংলাদেশকে পরিপূর্ণভাবে চেনা হবে না’, এমন মন্তব্যও করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি জানান, কোনো ব্যক্তি নয়, জনগণই এ কৃতিত্বের প্রকৃত মালিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন