প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে একটি নারীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। তবে কালের কণ্ঠ এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। কিছু ব্যক্তিরা দাবি করেছেন, ভিডিওটি আসল। অন্যদিকে, কেউ কেউ বলছেন, ভিডিওটি তৈরি করা হয়েছে কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর বিভিন্ন অংশে দেখা যাচ্ছে, এমপি গাজী নজরুল ইসলাম এবং ঐ নারীর অবস্থান একটি কক্ষে। কোনো অংশে দেখা যাচ্ছে ওই নারী অবস্থান করছেন এবং নজরুল ইসলাম ফোনে কথা বলছেন। আবার অন্য অংশে তাদের অন্তরঙ্গভাবে বসে থাকতে দেখা গেছে। এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে এই বিষয়ে জানতে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি। ভিডিওটি নিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকেও কোনো তথ্য জানানো হয়নি। গাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে, কালের কণ্ঠে তা প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন