প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি, মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গণপতি দর্শনে গিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। তার সঙ্গে ছিলেন সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে একের পর এক আলোচনা শুরু হয়েছে।
গোবিন্দ কিছুদিন ধরে তার ব্যক্তিগত জীবনের কারণে বলিপাড়ায় বারবার আলোচনায় আসছেন। এবার, মামাশ্বশুর গোবিন্দের লালবাগচা রাজার মণ্ডপের ছবি ভাইরাল হওয়ার পর অভিনেত্রী কাশ্মীরা শাহ রহস্যময় একটি পোস্ট দিয়েছেন।
সামাজিক মাধ্যমে পোস্টে কাশ্মীরা লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না— মানুষ কেন একজন ‘রহস্যময় নারী’কে নিয়ে এত বড় করে পোস্ট করছে? তিনি বলেন, ‘ঘরভাঙানি’দের উৎসাহ দেওয়া বন্ধ করুন এবং যে পুরুষেরা তাদের আজীবনের সঙ্গী স্ত্রীদের ছেড়ে কমবয়সি, উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তাদের আদর্শ হিসেবে দেখানো বন্ধ করুন— এটা অত্যন্ত জঘন্য বিষয়।’
কাশ্মীরা আরও বলেন, ‘মানুষের কাছ থেকে আরও বিবেচনাবোধ এবং নৈতিকতা আশা করেছিলাম। দয়া করে এই উন্মাদনা বন্ধ করুন।’
উল্লেখ্য, অভিনেতা গোবিন্দের ভাগ্নে কৃষ্ণা অভিষেকের স্ত্রী কাশ্মীরা শাহ। যদিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি, তবে এক কাপ কফি হাতে এ পোস্ট যে মামাশ্বশুরকে উল্লেখ করেই তা বলাই যায়।
কাশ্মীরার এই পোস্টের কারণে অনেকেই তার প্রশংসা করেছেন। এক নেটিজেন বলেছেন— ‘সুনীতা আহুজার মতো একজন স্ট্রং নারীর পাশে অন্য একজন নারীকে দাঁড়াতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। এটা সত্যিই প্রয়োজন ছিল।’
আরেক নেটিজেন বলেছেন—‘মামির পাশে যেভাবে তুমি দাঁড়ালে সত্যিই প্রশংসাযোগ্য। তোমায় অনেক অনেক ধন্যবাদ কাশ্মীরা।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন