প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উন্নয়ন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সারা বিশ্বের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। তবে, বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তিবিদ এবারে একটি অভূতপূর্ব সমঝোতায় পৌঁছেছেন। তারা মনে করেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশ আপাতত ‘ধীর’ বা সীমিত করা উচিত। অ্যানথ্রপিক-এর প্রধান নির্বাহী দারিও আমোদেই-এর একটি সতর্কতামূলক ব্লগ পোস্টের পর ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআই-এর প্রধান ইলন মাস্কও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে এর পক্ষে সম্মতি প্রকাশ করেন।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্সে লিখেছেন, "দারিও সঠিক কথা বলেছেন।" অন্যদিকে, স্যাম অল্টম্যান মন্তব্য করেছেন, "আমি দারিওর সঙ্গে একমত।" অল্টম্যান আরও জানান, তার প্রতিষ্ঠানও আমোদেইয়ের পরামর্শ অনুযায়ী তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়নকারীদের স্বাগত জানাবে।
‘সুপারইন্টেলিজেন্ট’ বা অতি-বুদ্ধিমান কম্পিউটার সিস্টেমের ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে, আমোদেই নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেছেন যে, এআই মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি আমাদের কিছুটা কমাতে হবে।
অগ্রগতি এখনও দ্রুত মনে হতে পারে, তবে এই সময়ে পাওয়া সুযোগকে আমাদের বুদ্ধিমানের মতো কাজে লাগাতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তি তৈরি না করা মানবজাতিকে এর সুফল থেকে বঞ্চিত করবে অথবা এটি কর্তৃত্ববাদী শক্তির হাতে চলে যেতে পারে, আবার খুব দ্রুত এটি তৈরি করা চরম বেপরোয়া আচরণ। তাই তারা একটি মধ্যপন্থা চেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তিনি উপলব্ধি করেছেন যে ঝুঁকিগুলো মোকাবিলা করতে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
সম্প্রতি ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিকে যোগ দেওয়া গবেষক জ্যাকব কক্সন উভয় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলে এআই শিল্প ত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, স্ব-উন্নয়নশীল মডেল তৈরির এ প্রতিযোগিতায় কোম্পানিগুলো মানুষের জীবন নিয়ে ‘জুয়া খেলছে’। এর কিছুদিন পরই আমোদেইয়ের এ সতর্কবার্তা সামনে এল। আমোদেই সতর্ক করে বলেন, মানুষের নজরদারি ছাড়া কাজ করতে সক্ষম এআই এজেন্টদের কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। যেভাবে দ্রুত এদের সক্ষমতা বাড়ছে, তাতে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এ ধরনের ক্ষতিকর এআই ব্যবস্থা গোটা ইন্টারনেট ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, যা শত শত কোটি ডলারের ক্ষতি করতে পারে। এই ঝুঁকি এড়াতে অ্যানথ্রপিক তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়নে তৃতীয় পক্ষের স্বাধীন দলকে কর্মীর মতো সব ধরনের প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির প্রধান সব প্রতিষ্ঠানকে একই ধরনের নিরাপত্তা নীতি মানার আহ্বান জানিয়েছেন। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন