প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে দেশের সকল ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাকে ‘মাইগভ’ (MyGov) প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। এই উদ্যোগটি মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
প্রথাগত ব্যবস্থায় নাগরিক সেবা পেতে হলে সেবাগ্রহীতাদের ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হতো। আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র প্রদান, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহসহ সবকিছুই ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। সেবা গ্রহণের জন্য বারবার যাতায়াতের ফলে অতিরিক্ত অর্থ ও সময়ের অপচয় হতো এবং সেবাগ্রহীতাদের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হতো।
এই প্রেক্ষাপটে সফল পাইলটিংয়ের পর অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ মাসে সংশ্লিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে তিনটি সেবা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা করে ডিজিটালাইজেশনের জন্য ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়।
চিহ্নিত এসব সেবার বিপরীতে বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য ১৮৫টি অনলাইন আবেদন ফরম তৈরি করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সাতটি অঞ্চলভিত্তিক ভ্যালিডেশন কর্মশালার মাধ্যমে অনলাইন আবেদন ফরম, সেবা ফি, সেবার কার্যপ্রবাহ এবং টেমপ্লেট যাচাই ও চূড়ান্ত করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন