প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে নতুন জীবনে প্রবেশের মুহূর্ত স্মরণীয় করে রাখতে গ্র্যাজুয়েশন-পরবর্তী আনুষ্ঠানিক সংবর্ধনা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কলেজের হলরুমে প্রথম ইন্টার্ন ও নবাগত চিকিৎসক ব্যাচের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিকিৎসাশিক্ষার দীর্ঘ পথ পেরিয়ে পেশাজীবনে প্রবেশের এই আয়োজনে ছিল আনন্দ, আবেগ ও দায়িত্ববোধের আবহ।
অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. জহুরুল হক মানিক, ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল হামিদ শেখ, অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার, পরিচালক অধ্যাপক ডা. এস এম সারওয়ার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম খান, উপপরিচালক ডা. দেলোয়ার হোসেনসহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত চিকিৎসকদের উদ্দেশে বক্তারা চিকিৎসা পেশার মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, একজন চিকিৎসকের কাছে রোগীর আস্থা ও মানবিক আচরণ চিকিৎসাবিজ্ঞানের জ্ঞানের মতোই গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে সততা, দায়িত্বশীলতা ও রোগীর প্রতি সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ডা. ইসরাত জাহান মিম। তিনি চিকিৎসক হিসেবে পথচলার শুরুতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে রোগীদের সেবা ও মানবিক মূল্যবোধকে পেশাজীবনের অন্যতম ভিত্তি হিসেবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে নবাগত চিকিৎসকেরা শপথ গ্রহণ করেন। শপথের মধ্য দিয়ে তাঁরা চিকিৎসা পেশার নৈতিকতা, রোগীর প্রতি দায়িত্ব এবং মানবিক সেবার অঙ্গীকার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন