প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রাজিলকে ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানের বিষয়ে সমর্থন জানিয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে প্রকাশ, সোমবার টেলিফোনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে আলোচনা করার সময় শি জিনপিং বলেন, চীন ব্রাজিলের এই অবস্থানকে সমর্থন করে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কৌশলগত সমন্বয় আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লুলা জানান, দুই নেতা চীন ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষেও একমত হয়েছেন। এই জোটে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে অন্তর্ভুক্ত রয়েছে।
লুলা বলেন, সম্ভাব্য যেকোনো বাণিজ্য চুক্তিতে ‘প্রয়োজনীয় নমনীয়তা’ রাখা হবে। একই সঙ্গে ব্রাজিল তাদের বাজার ও বাণিজ্য অংশীদার বৈচিত্র্যময় করার নীতিতে অটল থাকবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা কৌশলগত ও উচ্চ-প্রযুক্তি খাতে- যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট, গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং সার বাণিজ্য সহযোগিতা বাড়ানোর অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন