প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গৌরীপুরে, বাসার পাশেই খেলার সময় খালের পানিতে ডুবে জুনাইদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব দাপুনিয়া এলাকার একটি খালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদের গ্রামের বাড়ি উপজেলার হিরনপুর গ্রামে। তার বাবা জাহাঙ্গীর আলম। পরিবারটি বর্তমানে পূর্ব দাপুনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জুনাইদ বাসার পাশে একা বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে অজান্তেই তিনি পাশের পানিতে ভর্তি খালে পড়ে যায়। খালটির পাশে কোনো সীমানা বেড়া ছিল না এবং সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে খালটি পানিতে সম্পূর্ণ ভরে গিয়েছিল।
কিছু সময় পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করতে শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে জুনাইদের বলটি ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। সেইজন্য পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর খাল থেকে তাকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় জুনাইদকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা সোহাগ জানান, বল নিয়ে খেলতে খেলতেই জুনাইদ খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিন বছরের শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে পূর্ব দাপুনিয়া এলাকার বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন