প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলায় ঘন কুয়াশা শুরু হয়েছে। এই ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচলের সময় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমে যেতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশে পৌঁছেছে।
গত কয়েক দিন ধরে দিনাজপুরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার ঘন কুয়াশার কারণে স্থানীয় মানুষ কিছুটা দেরিতে কাজে বের হয়েছেন। এই কুয়াশার প্রভাবে আমন ধান কাঁটা, আলু বীজ বোপন এবং বিভিন্ন সবজির ক্ষেত পরিচর্যায় খরচ বৃদ্ধি পেতে পারে।
দিনাজপুরের সদর উপজেলার আলম মন্তব্য করেন, "কয়েক দিন ধরে কুয়াশা পড়ছে। শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ ঘন কুয়াশা পড়েছে। এই ঘন কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ বেড়ে যাবে।"
সদর উপজেলার মিন্ত্রিপাড়া গ্রামের মাহফুজুল ইসলাম দিনার জানান, "আজকের কুয়াশা জানান দিচ্ছে, উত্তরের জেলায় শীত এসে গেছে। আমারও প্রস্তুতি নিতে শুরু করেছি।"
সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, "ঘন কুয়াশা শস্যের জন্য কিছুটা বিপজ্জনক। এতে করে সবজি চাষে খরচ বেড়ে যাবে। বেশি কুয়াশা পড়লে আগাম আলুর জন্য ক্ষতিকর হবে। প্রতিদিন স্প্রে করতে গিয়ে খরচ বেড়ে যাবে।"
পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার জানান, "কুয়াশার কারণে ফজর নামাজের পর রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। তাই একটু দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে সবজি নিয়ে আসতে দেরি হয়েছে। এবার আজকেই প্রথম এত বেশি কুয়াশা পড়েছে।"
শহরের বাহাদুর বাজারে সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, "ঘন কুয়াশার কারণে আজ বাজারে চাষিরা দেরিতে সবজি নিয়ে এসেছেন। তার বাজার করতে দেরি হয়েছে।"
শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দেখা হয় বাস হেলপার সিরাজের সঙ্গে। তিনি বলেন, "কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। তবে আজ এতো বেশি কুয়াশা পড়েছে, হেডলাইট-কাটার লাইটসহ সব ধরনের লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।"
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, "কয়েকদিন ধরে দিনাজপুরে বেশ কুয়াশা দেখা দিয়েছে। তবে আজ মঙ্গলবার এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন