প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৩০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন ইসরাফিল বিশ্বাস। সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচনসহ সকল নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। তবে, তিনি কোনো নির্বাচনে জামানত ফেরত পাননি। ইসরাফিল বিশ্বাস রাজশাহীর বাঘা পৌরসভার বলিহার গ্রামের বাসিন্দা।
পেশায় তিনি টিউবওয়েল মিস্ত্রীর পাশাপাশি ডেকোরেটর ব্যবসায়ী। ১৯৯৬ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেন। এই দুটি নির্বাচনে ১ শতাংশ ভোটারদের স্বাক্ষর সঠিক না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেছিলেন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে প্রার্থী হিসেবে তার নাম উঠে আসে। তার শিক্ষাগত যোগ্যতা ‘স্বাক্ষরজ্ঞান’ বলে জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসরাফিল বিশ্বাসের ছবি সম্বলিত পোস্টার ছড়িয়ে পড়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে, বাঘা পৌরসভার সন্তান সৎ, যোগ্য, সু-শিক্ষিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সততাই মূলনীতি। ইসরাফিল বিশ্বাসকে বাঘা পৌরসভার মেয়র পদে দেখতে চাই। প্রচারে বাঘা পৌরসভার সর্বস্তরের জনগণ। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’
বারবার প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে ইসরাফিল বিশ্বাস বলেন, "নির্বাচনকে ঘিরে ভোটের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রজন্মকে জানতে হবে, এদেশে একদিন গণতন্ত্র ও ভোটের রাজনীতি ছিল না।" তিনি আরও বলেন, "কোনো দিন যদি নির্বাচিত হই, তাহলে সমাজ সেবক হিসেবে তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবো সবার আগে।" অতীতের তুলনায় এবার পৌর নির্বাচনে ভোটাররা মূল্যায়ন করবে বলে তার আত্মবিশ্বাস রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি জানান, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে ইসরাফিল বিশ্বাসের নির্বাচনে বারবার অংশগ্রহণের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন