প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটার জাল করে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের নাম হচ্ছে— মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম এবং মো. বকুল মণ্ডল (৩৫)।
পুলিশ জানায়, গত সোমবার সকালে কালকিনি উপজেলার হাসপাতাল রোড এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের জাল সিল, স্বাক্ষর, অফিসিয়াল লেটারহেড, কম্পিউটার, প্রিন্টিং সরঞ্জাম এবং অন্যান্য জাল নথিপত্র। এমনটি জানায় তদন্ত সংশ্লিষ্টরা।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করে জাল কাগজপত্র তৈরি করেছে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছিল। সমাজে তারা সাধারণ মানুষের মতো চলাফেরা করত এবং কিছু সংখ্যক সদস্য ব্যবসার সঙ্গেও জড়িত ছিল। বাহ্যিকভাবে তারা স্বাভাবিক জীবনযাপন করলেও পেছনে তারা সংঘবদ্ধভাবে জালিয়াতির একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। দীর্ঘ অনুসন্ধান এবং গোয়েন্দা নজরদারির পরে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা কতদিন ধরে এই ধরনের অপরাধে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন