প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার আত্মত্যাগ নব্বইয়ের গণআন্দোলনকে শক্তিশালী করে। এর ফলে এরশাদ সরকারের পতন ঘটে। একইসঙ্গে, তার এই আত্মত্যাগ পরবর্তী সকল আন্দোলন ও সংগ্রামের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
ঢাকার রাজপথ তখন এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল ছিল। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাজারো মানুষের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকা।
সেই মিছিলে ২৪ বছর বয়সি তেজস্বী যুবক নূর হোসেন এক জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে আসেন। তার বুকে সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সাহসী প্রতিবাদ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।
যখন মিছিলটি জিরো পয়েন্টের কাছে পৌঁছায়, তখনই স্বৈরাচারী সরকারের নির্দেশে নির্মম বুলেট নেমে আসে। গুলিবিদ্ধ হয়ে রাজপথেই লুটিয়ে পড়েন নূর হোসেন। তার রক্তে রঞ্জিত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। নূর হোসেনের সেই আত্মত্যাগ সেদিন আন্দোলনের পরিণতি নির্ধারণ করে।
দিবসটি উপলক্ষে, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।
এছাড়া, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকাল ৪টায় তোপখানা রোডে তাদের প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক এই সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন