প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রবাসী ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি জোহানেসবার্গের ইডেন ভিল হাসপাতালে মারা যান।
আসাদ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি উত্তর রাকুদিয়া গ্রামের মৃত আবু বক্কর মুন্সীর সন্তান। কর্মের উদ্দেশ্যে তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি একটি সুপারশপ পরিচালনা করতেন।
দক্ষিণ আফ্রিকাপ্রবাসী আরিফ হোসেন জানিয়েছেন যে, আসাদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বর্তমানে তাঁর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আসাদের মৃত্যুতে পরিবার ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন