প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক এবং বাস শ্রমিকদের মধ্যে বিরোধের কারণে বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সকল প্রকার যানবাহনের চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন না চলায় সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
শনিবার বিকাল থেকে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার এলাকায় সড়কে গাড়ির ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় ইজি বাইক চালকদের এবং পরিবহন শ্রমিক-মালিকদের মধ্যে সড়কে চলাচল নিয়ে বিরোধ দেখা দেয়। শনিবার সকালে ইজিবাইক চালকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, শনিবার বিকেলে আলোকদিয়া বাজারে ইজিবাইক চালকরা বাস চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে।
এরপর বাস চালকরা বাস চলাচল বন্ধ করে দেন। সড়কে গাড়ি আড়াআড়ি রেখে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, মেহেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন