প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্রের মৃত্যুর পর গুরুতর আহত অপর বন্ধুও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন বন্ধু সবাই নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি (১৬) সাহাপাড়া গ্রামের আবু শাহরের ছেলে। দুর্ঘটনার পরপরই বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬) নিহত হয়। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল।
বৃহস্পতিবার রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, “স্থানীয়দের মাধ্যমে জেনেছি, আহত রাব্বি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে অন্য বন্ধুর বাড়িতে যাচ্ছিল। সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রাহাত মারা যায় এবং গুরুতর আহত হয় রাব্বি।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন