১১:৫০ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে ‘এক ছাতার নিচে’ পরিচালনার দিকে অগ্রসর হওয়া হয়েছে। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা আয়োজন এই উদ্দেশ্য বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। বর্তমান প্রজন্মকে দক্ষ ও যুগোপযোগী হিসেবে তৈরি করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
শিক্ষামন্ত্রী সভায় জানান, আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আলোচনার সময়ে তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থাপনায় বিদ্যমান বিশেষ ব্যবস্থার কারণে সৃষ্ট সমস্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এবং কিছু ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ের নিয়োগও পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি এখতিয়ার না থাকায় এ ব্যবস্থাকে তিনি ‘এক দেশের ভেতরে আরেক দেশ’ বলেও মন্তব্য করেন।
তিনি যোগ করেন, শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নিতে পারি, তাহলেই সবাই একত্রিত হবো। কিছু মানুষের নেতিবাচক কর্মকাণ্ডে অনেক ভালো উদ্যোগও বিঘ্নিত হয়। তাই সকলকে নেতিবাচক মনোভাব পরিহার করে পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন