প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ান-এর পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি। সোমবার (১ জুন ২০২৬) বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রাস্তায় নামেন। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার দায়িত্বে থাকা প্রয়োজন ছিল। তারা দাবি করেন, কোনো অদৃশ্য চাপ বা প্রভাবের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে কি না, তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাকে পুনরায় দায়িত্বে বহালের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন