প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই আলোচনা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়েও আলোচনা করেন। ইসহাক দার আঞ্চলিক শান্তি বজায় রাখতে কূটনীতি এবং নিয়মিত যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন। এই খবরটি অনলাইন আল জাজিরায় প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, যা তীব্র উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের মধ্যে বিরোধ যাতে আরও বৃদ্ধি না পায় সেই বিষয়ে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। উভয় নেতা বিদ্যমান যোগাযোগের পথগুলো খোলা রাখার বিষয়ে একমত হন। তাদের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংঘাতময় পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে কিয়েভ ও তেহরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। সম্প্রতি, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে তেহরান। ওই ঘটনার প্রতিবাদে ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন